#কবিতা

তারেক আহসান এর কবিতা

জীবন ও সময়

কখনো সময় আসে
যখন কারো পাশে থাকাটাও আর
প্রয়োজন মনে হয় না;
নিজের হাতে ভাঙ্গা জীবনের টুকরোগুলো
একা একাই কুড়িয়ে নিতে হয়;
তখন আর কোনো অভিযোগ জমে না,
বোবা হয়ে যায় সব অনুভূতি!

চোখে জল আসে না, হৃদয় কাঁপে না,
শুধু একটা শব্দ বেরিয়ে আসে–
নীরবতায় মোড়ানো তপ্ত এক দীর্ঘশ্বাস–
আহারে জীবন, আহা জীবন!

নীরবতাই তখন সবচেয়ে কাছের সঙ্গী হয়,
আর একাকীত্ব?
তা হয়ে উঠে নিজের ঘর
নিজের তৈরি এক নিরাপদ পৃথিবী!

তারেক আহসান এর কবিতা

তারেক আহসান এর কবিতা

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *