#ছড়া

ঘুমকাতুরে ছেলে ও অন্যান্য ছড়া

ঘুমকাতুরে ছেলে

ঘুমকাতুরে ছেলে
একটু সুযোগ পেলে
মনের সুখে নেয় ঘুমিয়ে
সকল কর্ম ফেলে!

ঘুমকাতুরে ছেলে
আঁখি তো না মেলে
স্কুলের সময় যায় পেড়িয়ে
জাগে সময় গেলে!

আলসেমিতে সেরা
মেদ যে দেহ ভরা,
এই বয়সেই ঢিলেঢালা
তার যে চলাফেরা!

এলো বৃষ্টি!

বহুদিন পরে ফের এলো বৃষ্টি!
পুলকিত মন প্রাণ নাচে দৃষ্টি।
রুমঝুম ছন্দে মধুময় ক্ষণ,
শরতেও বর্ষার যেন আগমন!

চারিদিকে জলধারা স্বস্তির রেশ!
তীব্র দহন জ্বালা হয়ে গেলো শেষ।
ভিজে যায় তরুলতা পাখিদের ঝাঁক,
এতোকাল পুড়ে যারা হয়েছিলো খাঁক।

মা-বাবা

মায়ের চেয়ে মাসী ভালো বাবার চেয়ে কাকা
হাত পাতলেই যখন তখন যায় পাওয়া যায় টাকা!

মা তো করেন শাসন বারণ সোহাগ করেন মাসী,
মায়ের চেয়ে তাই তো তাঁকেই বেশি ভালোবাসি!

বাবা করেন হিসাব নিকাশ কাকা হাতেমতাই,
যখন যেটা বায়না ধরি ওনার কাছেই পাই।

সে কারণেই কাকা ভালো বাবা ভালো নয়!
বোধ বুদ্ধির অভাব যাদের তাঁরাই এমন কয়।

ভবিষ্যতের ভালোর জন্যই এসব করতে হয়,
তাই বলেই মা বাবাতো মন্দ কভু নয়! মা

বাবাই চির আপন জগৎ জোড়া আলো,

মনে প্রাণে সন্তানেরই ওনারাই চান ভালো।

ঘুমকাতুরে ছেলে ও অন্যান্য ছড়া

আমি ও ঘোড়া

ঘুমকাতুরে ছেলে ও অন্যান্য ছড়া

গদ্য : জীবনানন্দ দাশ

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *