দেদীপ্যমান কবি ও কবিতা

ফরিদা ইয়াসমিন সুমি কবিতা ও প্রেম তোমার হৃদকম্পনের অনুবাদ করতে গিয়ে ক্রমান্বয়ে অণুগল্প, ছোটগল্প, বড়গল্প হয়ে উপন্যাস হয়ে গেছে। সম্পূর্ণ করবার পরে নিবিড় বিস্ময়ে লক্ষ্য করি সার্থক কবিতা হয়ে উঠেছে শেষতক! ক্রমশ সেই কবিতার উপমা, উৎপ্রেক্ষা, রূপকের ঘোরে আচ্ছাদিত হয়ে পড়ছি, এটাকে কী বলবে তুমি? এটা কি প্রেম নয়? অবস্তুগত প্রেমে বিশ্বাসী নই বলে কুণ্ডলীর […]

মহাকালের কবি ও কবিতা

সাইফুল্লাহ মাহমুদ দুলাল মায়ের মানিওর্ডার চাঁদও মায়ের মতন আমাদের সাথে সাথে থাকে, জোছনা এবং স্নেহাদর সমান্তরাল। মন্ট্রিয়লে হোটেল ম্যারিয়টে ভিসাকার্ড হারানোর সাথে সাথে পেয়ে যাই মায়ের গয়না বেচা মানিওর্ডার। মা নিজেই একটা হাসপাতাল, আমি তাঁর ভালোবাসার হাসপাতালে থাকি আমি তাঁর খামারে বাস করি, আমি তাঁর কুসুম অথবা কোমল কস্তুরি, কান্নার আনন্দ। তিনি জাদুঘর; আমি তাঁর […]

যুদ্ধ শেষ যুদ্ধ আছে

যুদ্ধ কি শেষ? এরূপ প্রশ্নে পাল্টা প্রশ্ন আসবে এ আবার কেমন কথা? কথা যাই হোক, তুড়ি মেরে উড়িয়ে দেয়াও যায় না! আমরা স্বাধীনতা পেয়েছি, ভৌগলিক সীমারেখা পেয়েছি, মানচিত্র পেয়েছি, জাতীয় সঙ্গীতও পেয়েছি। তবু মূল উদ্দেশ্য পুরো পূরণ হয়নি। যে উদ্দেশ্য জাতির পিতার ছিলো। কী ছিলো তার উদ্দেশ্য? তিনি আমজনতার অর্থনৈতিক মুক্তির স্বপ্ন দেখেছিলেন। চেয়েছিলেন সোনার […]

লানা দ্যারকাচ’র কবিতা

LANA DERKAČ মহাজাগতিক আলোকযন্ত্র   এ মেঘগুলো যদি আপনার পছন্দ না হয় আমরা আপনার জন্য আরও চমৎকার ডিজাইনের আকাশ গড়ে দেবো, বললো ড্যাভর যে একজন পরম প্রাণিত বিক্রয় প্রতিনিধি।   আকাশ নিজেই পর্দার বেসাতি করে ঝড়ের পূর্বে তার পুরনো সংগ্রহের সব পণ্যে সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট দেয়। নিচে তার উজ্জ্বল কলকল নদী বয় যদিও আজ তিন […]

গদ্য : জীবনানন্দ দাশ

একজন কবি খোলা চোখে তার ভাবনার জগতকে কীভাবে চিত্রায়ন করেন তা পুঙ্খানুপুঙ্খভাবে একজন পাঠক অবলোকন করতে চান। জীবানানন্দ দাশকে আমরা নির্জনতার কবি হিসেবে জানি। তাঁর কবিতার আবেদন সর্বজনীন। বাংলা সাহিত্যের প্রধান কবি জীবনানন্দ দাশ। ‘আমাদের আধুনিক কবিদের মধ্যে জীবনানন্দ দাশ সবচেয়ে নির্জন, সবচেয়ে স্বতন্ত্র। বাংলা কাব্যের প্রধান ঐতিহ্য থেকে তিনি বিচ্ছিন্ন, এবং গেলো দশ বছরে […]

ঘুমকাতুরে ছেলে ও অন্যান্য ছড়া

ঘুমকাতুরে ছেলে ঘুমকাতুরে ছেলে একটু সুযোগ পেলে মনের সুখে নেয় ঘুমিয়ে সকল কর্ম ফেলে! ঘুমকাতুরে ছেলে আঁখি তো না মেলে স্কুলের সময় যায় পেড়িয়ে জাগে সময় গেলে! আলসেমিতে সেরা মেদ যে দেহ ভরা, এই বয়সেই ঢিলেঢালা তার যে চলাফেরা! এলো বৃষ্টি! বহুদিন পরে ফের এলো বৃষ্টি! পুলকিত মন প্রাণ নাচে দৃষ্টি। রুমঝুম ছন্দে মধুময় ক্ষণ, […]

আমি ও ঘোড়া

আমি ও ঘোড়া এই মেঠো মারফতি লাল সুরকির সুঁড়িপথে এসো আমার ঘোড়া আমার আমাজন জেগে উঠেছে জলের তোড়ে, যেন চারপাশে গীতবিতান মউ মউ করছে এসো আমার মাছ তুমি সাঁতার কাটলে শিরশির করে জলের গিটার, সেতার মহান জোড়া লন্ঠন যেই জ্বলে ওঠে ধীরে আমার মহাপৃথিবী কেঁপে ওঠে, জ্বরে পুড়ে যাও তুমি… আমি শরাব, নীলকণ্ঠ বসন্তবাউরি গ্রহণ […]

kobila

গন্তব্য

আমি আপনার মার কবরে যাবো। আমার মার কবরে? কেন? নালিশ জানাতে। নালিশ? কার বিরুদ্ধে? আপনার বিরুদ্ধে। কবর চিনবে কী করে? কেন নাম দেখে, হোসনে আরা। আমি একটু মুচকি হাসি, কী অবুঝ! কী অর্বাচীন। নাম দেখে কবর চিনবে? কী নালিশ করবে? বলবো আপনার ছেলে আমার কথা শুনছে না। এই পৃথিবীতে আমার মা আমার একমাত্র দুর্বলতা এই […]